এক ট্যাপে অ্যাডমিন। অর্ডার এলেই ফোনে খবর।

অ্যাডমিন ফোনের হোম স্ক্রিনে দোকানের নামে অ্যাপ হয়ে বসে। ক্রেতা ওয়েবসাইটে অর্ডার দিলে কয়েক সেকেন্ডের মধ্যে ফোনে নোটিফিকেশন আসে, অ্যাপ বন্ধ থাকলেও। ট্যাপ করলেই সেই অর্ডারের পাতা খোলে।

ফ্রি মাস শুরু করুনপ্রথম মাস 0৳ · তারপর মাসে 1,000৳

যেভাবে কাজ করে

1

ফোনে একবার চালু করুন

অ্যাডমিনের সেটিংসে “এই ফোনে নতুন অর্ডারের নোটিফিকেশন” কার্ডে “চালু করুন” চাপুন, ফোন অনুমতি চাইলে দিন। তারপর “টেস্ট পাঠান” চেপে দেখে নিন খবর আসছে কি না।

এই ফোনে নতুন অর্ডারের নোটিফিকেশনউদাহরণ · কাল্পনিক
এই ফোনে
চালু আছে
টেস্ট পাঠান
2

অর্ডার এলেই লক স্ক্রিনে

ক্রেতা ওয়েবসাইটে অর্ডার দিলে কয়েক সেকেন্ডে খবর আসে, অ্যাডমিন বা ব্রাউজার বন্ধ থাকলেও। একাধিক পণ্য হলে প্রথমটির নাম আর “+1 আরও” দেখায়।

ফোনের লক স্ক্রিনউদাহরণ · কাল্পনিক

10:42

  • আপনার দোকানএইমাত্রনতুন অর্ডার ৳1,250 · কটন পাঞ্জাবি ×1 · মিরপুর

দাম, পণ্য আর এলাকা দেখায়। ক্রেতার নাম বা ফোন নম্বর দেখায় না।

3

ট্যাপ করলেই সেই অর্ডার

নোটিফিকেশনে ট্যাপ করলে সরাসরি অর্ডারের পাতা খোলে। সেখান থেকেই ক্রেতাকে কল বা WhatsApp, কনফার্ম আর Steadfast-এ পাঠানো।

অর্ডার #1048উদাহরণ · কাল্পনিক
উৎস
ওয়েবসাইট
মোট
1,250৳
কনফার্ম করুন

হোম স্ক্রিনে দোকানের অ্যাপ

প্রতিবার ব্রাউজার খুলে ঠিকানা লিখে লগইন পাতায় যেতে হয় না। অ্যাডমিন ফোনে অ্যাপের মতো বসে, আপনার দোকানের নাম ও লোগো নিয়ে। আইকনে চাপলেই অর্ডারের তালিকা, পুরো পর্দা জুড়ে, ঠিকানার ঘর ছাড়া।

অ্যাপ স্টোর থেকে কিছু নামাতে হয় না, আপডেটও আলাদা করে দিতে হয় না।

  • ক্যামেরা
  • গ্যালারি
  • ঘড়ি
  • নোট
  • দোকান অ্যাডমিন
  • মেসেজ
অর্ডার
  • #1048 · 1,250৳নতুন
  • #1047 · 2,140৳পেন্ডিং
  • #1046 · 890৳নিশ্চিত
উদাহরণ · কাল্পনিকআইকনে চাপলেই অর্ডারের তালিকা, ব্রাউজারের ঠিকানার ঘর ছাড়া।

Android

  1. Chrome-এ অ্যাডমিনে লগইন করুন।
  2. সেটিংসের নোটিফিকেশন কার্ডে “অ্যাপ হিসেবে ইনস্টল করুন” চাপুন, তারপর “Install”।
  3. বোতাম না দেখালে Chrome-এর তিন বিন্দুর মেনু থেকে “Install app” বা “Add to Home screen”।

iPhone

  1. Safari-তে অ্যাডমিন খুলুন।
  2. Share চাপুন, তারপর “Add to Home Screen” ও “Add”।
  3. হোম স্ক্রিনের অ্যাপ খুলে আবার লগইন করুন। iPhone-এ নোটিফিকেশন আসে শুধু এই অ্যাপ থেকে।

যা লাগবে

  • Android-এ Chrome ব্রাউজার।
  • iPhone-এ iOS 16.4 বা পরের সংস্করণ, আর অ্যাডমিন অ্যাপটি হোম স্ক্রিনে বসানো।
  • প্রতিটি ফোনে আলাদা করে একবার “চালু করুন” চাপা।

সীমাবদ্ধতা

  • শুধু ক্রেতার ওয়েবসাইট অর্ডারে খবর আসে। WhatsApp, ফোন বা Messenger-এর যে অর্ডার আপনি নিজে বসান, তার খবর আসে না।
  • Sleep বা Focus মোড কিংবা ব্যাটারি সেভার চালু থাকলে ফোন শব্দ না করেও নোটিফিকেশন রাখতে পারে।
  • অ্যাপটি ব্রাউজারের ভেতরেই চলে, তাই ইন্টারনেট ছাড়া খোলে না।
  • লাইভ ডেমোতে নোটিফিকেশন বন্ধ রাখা আছে।

এই সুবিধা নিয়ে জিজ্ঞাসা

অর্ডারের খবর কত দ্রুত আসে?

সাধারণত অর্ডার জমা হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে। ফোনের ইন্টারনেট বন্ধ থাকলে 24 ঘণ্টার মধ্যে সংযোগ ফিরলে তখন আসে।

একাধিক ফোনে চালু করা যায়?

হ্যাঁ। যে ফোনে খবর চান, সেখানে অ্যাডমিনে লগইন করে একবার “চালু করুন” চাপুন। প্রতিটি ফোন আলাদা করে খবর পায়।

নোটিফিকেশনে কি ক্রেতার নম্বর দেখায়?

না। লক স্ক্রিন পাশে বসা যে কেউ পড়তে পারেন, তাই শুধু দাম, পণ্য আর এলাকা দেখায়। ক্রেতার তথ্য অর্ডারের পাতায়, লগইনের পরে।

বন্ধ করতে চাইলে?

সেটিংসের একই কার্ডে “বন্ধ করুন” চাপুন। শুধু ওই ফোনে বন্ধ হয়, অন্য ফোনে চালু থাকে।

প্রথম মাস ফ্রিতে নিজে দেখে নিন

শুরুতে কোনো পেমেন্ট নেই · সেটআপ ফি নেই · শনিবার–বৃহস্পতিবার, সকাল 10টা–সন্ধ্যা 6টা (বাংলাদেশ সময়)

WhatsApp খুলুন