অর্ডার মানে টাকা না।
ডেলিভারি হলে তবেই বিক্রি।

নিজের ডোমেইনে COD স্টোর ও অ্যাডমিন, যেখানে Meta শেখে ডেলিভারড অর্ডার থেকে।

প্রথম মাস সম্পূর্ণ ফ্রি

লাইভ হয়ে অ্যাক্সেস পাওয়ার দিন থেকে 30 দিন · শুরুতে কোনো পেমেন্ট নেই

তারপর মাসে 1,000৳ · সেটআপ ফি নেই

Meta-তে কোন সংকেত যাচ্ছে?উদাহরণ · কাল্পনিক সংখ্যা

সাধারণ COD স্টোর

Purchaseফর্ম জমা হলেই
100
Deliveredকুরিয়ারের হিসাবে
68

32টি “ক্রেতা” টাকা দেননি, অথচ Meta তাঁদের মতো মানুষ খুঁজছে।


kazilab স্টোর

OrderPlacedঅর্ডারের সময়
100
Purchasedelivered-এর পর, একবারই
68

Purchase = ডেলিভারড অর্ডার। Meta শেখে আসল ক্রেতা থেকে।

আপনার নিজের Pixel ও CAPI সংযোগ এবং সঠিক অর্ডার স্ট্যাটাস দরকার। Meta-র ফলাফল বা বিজ্ঞাপনের লাভের নিশ্চয়তা নেই।

নিজে চালিয়ে দেখুন, পড়ার দরকার নেই।

“ডেমো শপ” একটা নমুনা COD স্টোর। এটা আসল kazilab প্ল্যাটফর্মেই চলে, মক-আপ নয়।

লাইভ ডেমো দেখুন
অ্যাডমিন প্যানেল ঘুরে দেখুনএক ক্লিকে ঢুকুন, কোনো পাসওয়ার্ড লাগবে না

ডেমোতে যা দেখবেন

  • অর্ডারের স্ট্যাটাস বদলান: অপেক্ষমাণ থেকে ডেলিভারড, বাতিল বা ফেরত
  • পণ্য, দাম, ল্যান্ডিং পেজ ও ডেলিভারি জোন এডিট করুন
  • লাভ-ক্ষতির বোর্ড, পণ্যের স্কোরকার্ড, স্টক ও COD ক্যাশ দেখুন
  • স্টোরফ্রন্টে টেস্ট অর্ডার দিয়ে চেকআউট যাচাই করুন

ডেমোতে কুরিয়ার বুকিং, Facebook Pixel ও ফাইল আপলোড বন্ধ রাখা আছে, আর প্রতিদিন রাত 03:30-এ (বাংলাদেশ সময়) সব তথ্য আগের অবস্থায় ফিরে যায়। সবাই একই ডেমো দেখেন, তাই আসল নাম বা নম্বর দেবেন না। আপনার নিজের দোকানে এগুলো চালু থাকে।

আপনার Pixel আসলে কী শিখছে?

বেশিরভাগ COD স্টোরে অর্ডার ফর্ম জমা হলেই Purchase যায়। পার্সেল ফেরত এলেও Meta ওই মানুষটাকে “ক্রেতা” হিসেবে শেখে, আর তাঁর মতো আরও মানুষ খোঁজে।

সাধারণ COD স্টোর ও kazilab-এ কোন ঘটনায় Meta-তে কী যায়
যখন যা ঘটেসাধারণ COD স্টোরেkazilab-এ
ক্রেতা অর্ডার দিলেনPurchase চলে যায়, টাকা আসার আগেইOrderPlaced যায়: বিক্রি নয়, শুধু অর্ডার
পার্সেল ফেরত এলPurchase থেকেই যায়, ভুল শেখা চলতে থাকেPurchase কখনো যায়নি, শেখায় ভুল নেই
কুরিয়ার “delivered” বললকিছুই যায় না, আসল বিক্রি Meta জানেই নাPurchase যায়: একবারই, আসল বিক্রির দামে
WhatsApp-এর অর্ডার নিজের ফোনে বসালেনMeta আপনার নিজের ডিভাইসের তথ্য শেখেস্টাফ ডিভাইস থেকে কিছু যায় না; কোড থাকলে ক্রেতার নিজের ক্লিক যুক্ত হয়
টেস্ট অর্ডার দিলেনআসল বিক্রির সঙ্গে মিশে যায়“টেস্ট” ট্যাগ: Meta-তে যায় না, লাভের হিসাবেও আসে না

আজই নিজের Pixel যাচাই করুন

kazilab ব্যবহার না করলেও কাজে লাগবে। সময় লাগে মিনিট তিনেক।

  1. 1Events Manager-এ দেখুন Purchase কখন ফায়ার হয়, অর্ডারে না ডেলিভারিতে।
  2. 2অর্ডারের সময় হলে অন্তত OrderPlaced নামে একটি Custom Conversion বানান।
  3. 3মাস শেষে Purchase-এর সংখ্যা ডেলিভারড সংখ্যার সঙ্গে মেলান। ফারাকটাই পিক্সেলের ভুল শেখা।

WhatsApp, Messenger বা ফোনের অর্ডারও যায় সঠিক বিজ্ঞাপনের হিসাবে।

আরামে প্রায় 35% ডেলিভারড অর্ডার আসে বিজ্ঞাপন দেখে WhatsApp-এ কথা বলে। এসব অর্ডার নিজের ফোন থেকে বসালে Meta আসল ক্রেতার বদলে আপনার তথ্য শিখে ফেলতে পারে।

সূত্র: আরাম, প্রতিষ্ঠাতার নিজের স্টোর · অভ্যন্তরীণ হিসাব, 5 অক্টোবর 2026

  • আপনার ডিভাইস চিহ্নিত থাকেএকবার অ্যাডমিন খুললেই ডিভাইসটি স্টাফ হিসেবে চিহ্নিত হয়। সেখান থেকে ব্রাউজার Pixel-এ কিছু যায় না।
  • প্রতিটি অর্ডারের উৎস আলাদাওয়েবসাইট, WhatsApp, ফোন, Messenger বা টেস্ট। টেস্ট অর্ডার Meta-তে যায় না, লাভের হিসাবেও আসে না।
  • 6 অঙ্কের কোডে সঠিক বিজ্ঞাপনস্টোরের WhatsApp বাটনে চাপলে ক্রেতার মেসেজে একটি কোড বসে যায়। অর্ডার বসানোর সময় কোডটি দিলে অর্ডারটি ক্রেতার নিজের ক্লিকের সঙ্গে যুক্ত হয়। কোড না থাকলে Meta-তে কিছুই যায় না।
পুরো ব্যবস্থা দেখুন
ক্রেতার WhatsApp বার্তা

আসসালামু আলাইকুম, আমি “কটন পাঞ্জাবি” অর্ডার করতে চাই। (কোড: ৪৮২৯১৭)

স্টাফ চেকআউটআপনার ডিভাইস · Meta-তে কিছু যায় না
অর্ডারের উৎসWhatsApp
WhatsApp কোড482917

ক্রেতার বিজ্ঞাপনের ক্লিকের সঙ্গে যুক্ত হয়েছে

উদাহরণ · কাল্পনিকস্টোরে ক্রেতার জন্য বাংলা অঙ্ক দেখায়; অ্যাডমিনে ল্যাটিন অঙ্ক।

এক ট্যাপে অ্যাডমিন। অর্ডার এলেই ফোনে খবর।

অ্যাডমিন ফোনের হোম স্ক্রিনে অ্যাপ হয়ে বসে, বারবার ব্রাউজারে ঠিকানা লিখতে হয় না। আর ক্রেতা ওয়েবসাইটে অর্ডার দিলে কয়েক সেকেন্ডে খবর আসে, অ্যাপ বন্ধ থাকলেও।

  • দোকানের নাম ও লোগোতে অ্যাপখুললেই অর্ডারের তালিকা। অ্যাপ স্টোর থেকে কিছু নামাতে হয় না।
  • লক স্ক্রিনে ক্রেতার নাম-নম্বর থাকে নানোটিফিকেশনে শুধু দাম, পণ্য আর এলাকা। ট্যাপ করলে সেই অর্ডারের পাতা খোলে।
  • Android ও iPhone দুটোতেইপ্রতিটি ফোনে একবার বসিয়ে “চালু করুন” চাপলেই হয়।
কীভাবে বসাবেন ও চালু করবেন
  • ক্যামেরা
  • গ্যালারি
  • ঘড়ি
  • নোট
  • দোকান অ্যাডমিন
  • মেসেজ
  • ফোন
  • ম্যাপ
  • সেটিংস
হোম স্ক্রিনে দোকানের অ্যাপ

শনিবার, 24 অক্টোবর

10:42

  • আপনার দোকানএইমাত্রনতুন অর্ডার ৳1,250 · কটন পাঞ্জাবি ×1 · মিরপুর
  • আপনার দোকান10:24নতুন অর্ডার ৳2,140 · সুতির শাড়ি ×1 +1 আরও · চট্টগ্রাম
অর্ডার এলেই লক স্ক্রিনে
উদাহরণ · কাল্পনিকঅ্যাপে আপনার দোকানের নিজের নাম ও লোগো বসে।

কুরিয়ারে পাঠানোর আগে যাচাই। তারপর এক ক্লিকে Steadfast।

ঝুঁকির সংকেত দেখে অর্ডার কনফার্ম করুন, অ্যাডমিন থেকেই পার্সেল পাঠান, আর ডেলিভারির পর দেখুন সব খরচ বাদে কত থাকল।

ঝুঁকির সংকেত

AR-2026-1047সাম্প্রতিক ডুপ্লিকেট অর্ডার

কাস্টমার হিস্টরি

মোট
4
ডেলিভারড
1
ফেরত
2
বাতিল
1
কুরিয়ার হিস্টরি চেকনম্বর ব্লক করুন

সংকেত মানেই ফেক অর্ডার নয়, সিদ্ধান্ত আপনার। কুরিয়ার ইতিহাস পাওয়া গেলে তবেই দেখায়।

এক ক্লিকে Steadfast

AR-2026-1047নিশ্চিত
Steadfast-এ পাঠান
Consignment
84213907
ট্র্যাকিং
SF-7Q2K9D
স্ট্যাটাস
পাঠানো হয়েছে

আলাদা প্যানেলে কপি-পেস্ট নেই। শুধু নিশ্চিত অর্ডার পাঠানো যায়; নিজের Steadfast অ্যাকাউন্ট যুক্ত থাকতে হবে।

আসল লাভ

বিক্রি (ডেলিভারড)
1,450
পণ্যের ক্রয়মূল্য
−520
ডেলিভারি চার্জ
−120
বিজ্ঞাপন (ভাগ)
−210
ফেরতের খরচ (ভাগ)
−60
লাভ
540৳

হিসাব ততটাই ঠিক, যতটা হালনাগাদ আপনার খরচের তথ্য।

উদাহরণ · কাল্পনিকউপরের অর্ডার, নম্বর ও অঙ্ক বানানো উদাহরণ।

এক স্টোরে যা যা থাকছে

একটিই সেবা, সব সুবিধা সবার জন্য। পণ্য বা অর্ডারের সংখ্যায় বাণিজ্যিক সীমা নেই। হোস্টিং, রক্ষণাবেক্ষণ ও প্রাথমিক সেটআপ অন্তর্ভুক্ত।

শুরু করতে আপনার যা লাগবে

এসব অ্যাকাউন্ট আপনার নিজের নামে থাকবে। খরচগুলো আপনি সরাসরি দেবেন।

  • নিজের ডোমেইন, যেমন yourshop.com
  • লোগো, পণ্যের ছবি, দাম ও বিবরণ
  • নিজের Steadfast অ্যাকাউন্ট
  • Facebook পেজ, Ad Account ও Pixel
  • ডোমেইন, কুরিয়ার ও বিজ্ঞাপনের খরচ, যা আপনি আলাদা দেবেন

যেভাবে শুরু হয়

  1. 1
    WhatsApp-এ কথা বলুন

    কী বিক্রি করেন ও কী দরকার জানান। শুরুতে কোনো পেমেন্ট লাগবে না।

  2. 2
    স্টোর ও অ্যাডমিন সেটআপ

    ডোমেইন ও প্রয়োজনীয় তথ্য প্রস্তুত থাকলে সাপোর্ট সময়ে সাধারণত 1 ঘণ্টার মধ্যে। এটি নিশ্চিত সময়সীমা নয়।

  3. 0৳
    অ্যাক্সেস হাতে: ফ্রি মাস শুরু

    আপনার ডোমেইনে স্টোর লাইভ হয়ে অ্যাক্সেস পাওয়ার দিন থেকে 30 দিন, পেইড সেবার সব সুবিধাসহ। পণ্য যোগে দেরি হলে তারিখ বদলায় না।

  4. 4
    নিজের সেটআপ শেষ করে বিক্রি

    অ্যাডমিনে প্রয়োজনীয় সেটিংস ও ইন্টিগ্রেশন সম্পন্ন করুন, নিজে পণ্য যোগ করুন এবং চেকআউট যাচাই করুন। সম্পূর্ণ প্রস্তুতি আপনার এই কাজগুলোর ওপর নির্ভর করে।

প্রথম মাস 0৳। তারপর যে মেয়াদ সুবিধা।

একটিই সেবা, তিনভাবে অগ্রিম পেমেন্ট। সব মেয়াদে একই সুবিধা। সেটআপ ফি নেই।

প্রথম মাস

0৳

লাইভ হওয়ার দিন থেকে 30 দিন। শুরুতে কোনো পেমেন্ট নেই।
  • প্রতি মাসে

    1,000৳

    প্রতি মাসের শুরুতে অগ্রিম
  • প্রতি 6 মাসে

    5,500৳

    মাসিকের চেয়ে 500৳ কম
  • প্রতি বছরে

    11,000৳

    মাসিকের চেয়ে 1,000৳ কম
অন্তর্ভুক্ত

সব সুবিধা, হোস্টিং, রক্ষণাবেক্ষণ ও প্রাথমিক স্টোর-অ্যাডমিন সেটআপ।

আপনি আলাদা দেবেন

ডোমেইন, কুরিয়ার চার্জ ও বিজ্ঞাপনের খরচ।

পেমেন্ট ও নবায়ন

ফ্রি মাস শেষ হওয়ার আগে bKash-এ, WhatsApp-এ ব্যবস্থা। পেমেন্ট না হলে স্টোর নিজে থেকে বন্ধ হয়। যেকোনো সময় নবায়ন বন্ধ করা যায়; চলতি মেয়াদের রিফান্ড নেই।

সাধারণ জিজ্ঞাসা

ফ্রি মাস কখন শুরু হয়, আর শেষে কী হয়?

আপনার ডোমেইনে স্টোর ও অ্যাডমিন লাইভ করে অ্যাক্সেস হাতে দেওয়ার দিন থেকে 30 দিন। শুরু করতে কোনো পেমেন্ট নেই, সেটআপ ফি নেই। পণ্য বা ইন্টিগ্রেশন যোগ করতে দেরি হলেও তারিখ বদলায় না। চালু রাখতে শেষ দিনের মধ্যে পছন্দের মেয়াদের পেমেন্ট করুন; না করলে স্টোর নিজে থেকে বন্ধ হয়।

প্রযুক্তিগত অভিজ্ঞতা না থাকলেও কি পারব?

স্টোর ও অ্যাডমিনের প্রাথমিক সেটআপ kazilab করে দেয়। আপনি অ্যাডমিনে পণ্য ও দৈনন্দিন অর্ডারের কাজ করবেন। শুরু করার আগে WhatsApp-এ আপনার প্রয়োজন নিয়ে কথা বলতে পারেন।

ডোমেইন, পেজ ও Pixel কার নামে থাকবে?

ডোমেইন, Facebook পেজ, Pixel এবং কুরিয়ার অ্যাকাউন্ট আপনার নিজের থাকবে। ডোমেইন, কুরিয়ার ও বিজ্ঞাপনের খরচ আপনি আলাদাভাবে দেবেন।

ডোমেইন ছাড়া আর কী কিনতে হবে? হোস্টিং বা ডাটাবেস লাগবে?

না। স্টোরের জন্য আপনার শুধু নিজের ডোমেইন লাগে। স্টোর ও অ্যাডমিনের হোস্টিং, ডাটাবেস ও সার্ভার kazilab-এর প্ল্যাটফর্মে চলে এবং প্ল্যানের মধ্যেই আছে। আলাদাভাবে দেবেন ডোমেইন, Steadfast-এর কুরিয়ার চার্জ ও Meta বিজ্ঞাপনের খরচ।

পণ্য কে যোগ করবে? পুরোনো অর্ডার আনা যাবে?

আপনি নিজের পণ্য, ছবি, দাম ও স্টক যোগ করবেন। প্রাথমিক সেটআপে ক্যাটালগ এন্ট্রি বা পুরোনো স্টোর থেকে ডেটা মাইগ্রেশন অন্তর্ভুক্ত নয়। পুরোনো রেকর্ড আলাদাভাবে সংরক্ষণ করুন।

ফেক অর্ডার কি পুরোপুরি বন্ধ হবে?

না, এমন নিশ্চয়তা নেই। ডুপ্লিকেট অর্ডার, ব্লকলিস্ট ও ক্রেতার ইতিহাসের সংকেত দেখে আপনি কনফার্মের আগে সিদ্ধান্ত নিতে পারেন। সংকেত মানেই ফেক অর্ডার নয়, সিদ্ধান্ত আপনার।

কখন ও কীভাবে পেমেন্ট করব?

ফ্রি মাস শুরু করতে পেমেন্ট নেই। চালু রাখতে ফ্রি মাস শেষ হওয়ার মধ্যে পেমেন্ট করতে হবে। এরপর নির্বাচিত মাসিক, 6 মাস বা বার্ষিক মেয়াদের অগ্রিম পেমেন্ট bKash-এ হবে; WhatsApp-এ ব্যবস্থা করা হবে।

পেমেন্ট না করলে বা বন্ধ করতে চাইলে কী হয়?

যেকোনো সময় পরবর্তী নবায়ন বন্ধ করতে পারেন। ট্রায়াল বা পেইড মেয়াদ শেষে পেমেন্ট না হলে স্টোর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়; অতিরিক্ত সময় দেওয়া হয় না। নিজের সিদ্ধান্তে চলতি অগ্রিম মেয়াদ বাতিল করলে রিফান্ড দেওয়া হয় না। প্রযোজ্য আইনগত অধিকার অক্ষুণ্ণ থাকে।

বন্ধ হলে আমার ডেটা কী হবে?

আপনি মুছে ফেলতে বলার আগ পর্যন্ত স্টোরের ডেটা রাখা হয়। অনুরোধ করলে ডেটা এক্সপোর্ট দেওয়া হয়। এক্সপোর্ট বা মুছে ফেলার জন্য সাপোর্টে যোগাযোগ করুন।

কখন সাপোর্ট পাব?

শনিবার–বৃহস্পতিবার, সকাল 10টা–সন্ধ্যা 6টা (বাংলাদেশ সময়)। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেওয়ার প্রতিশ্রুতি নেই।

ফ্রি মাসের জন্য কথা শুরু করুন

তথ্য দিলে একটি WhatsApp বার্তা তৈরি হবে। পাঠাতে WhatsApp-এ নিজে Send চাপতে হবে। এই ফর্ম কিছু সংরক্ষণ বা সার্ভারে জমা করে না।

WhatsApp বার্তার জন্য আপনার তথ্য

কোনো পাসওয়ার্ড বা CAPI টোকেন লিখবেন না।

আপনার তথ্য ও গোপনীয়তা

এই সাইটের ফর্ম কোনো তথ্য সংরক্ষণ বা সার্ভারে জমা দেয় না। WhatsApp-এ এগোলে আপনার প্রস্তুত করা বার্তাটি WhatsApp-এর সেবায় যায়; পাঠানোর আগে সেটি দেখে নিন। চ্যাটে শেয়ার করা তথ্য WhatsApp-এর নীতির অধীন।

হোস্টিং সেবা নিরাপত্তা ও ট্রাফিক বোঝার জন্য অনুরোধের তথ্য রাখে। বিজ্ঞাপন মাপতে এই সাইটে Meta Pixel চালু থাকে, আর আপনি চাইলে যেকোনো সময় বন্ধ রাখতে পারেন। এতে ভিজিট এবং WhatsApp বা লাইভ ডেমোতে এগোনোর ঘটনা মাপা হয়। এটি নিশ্চিত কথোপকথনের হিসাব নয়। আমরা ফর্মের নাম, নম্বর বা বার্তার বিষয়বস্তু অ্যানালিটিক্সে পাঠাই না।

তথ্য সংক্রান্ত অনুরোধের জন্য নিচের সাপোর্ট ইমেইলে যোগাযোগ করুন। পূর্ণ নীতি: গোপনীয়তা, শর্তাবলি, রিফান্ড।