রিফান্ড ও বাতিল নীতি

সর্বশেষ হালনাগাদ: 6 অক্টোবর 2026

সংক্ষেপে
  • প্রথম মাস ফ্রি; শুরু করতে কোনো পেমেন্ট নেই।
  • যেকোনো সময় পরবর্তী নবায়ন বন্ধ করতে পারেন।
  • নিজের সিদ্ধান্তে চলতি অগ্রিম মেয়াদ বাতিল করলে রিফান্ড নেই।

ফ্রি মাস

আপনার ডোমেইনে স্টোর ও অ্যাডমিন লাইভ করে অ্যাক্সেস হাতে দেওয়ার দিন থেকে 30 দিন। শুরু করতে কোনো পেমেন্ট নেই, সেটআপ ফি নেই। পণ্য বা ইন্টিগ্রেশন যোগে দেরি হলেও শুরুর তারিখ বদলায় না।

পেমেন্ট ও নবায়ন

মাসিক 1,000৳, 6 মাস 5,500৳ বা বার্ষিক 11,000৳। সব মেয়াদের পেমেন্ট অগ্রিম, bKash-এ, WhatsApp-এ ব্যবস্থা হয়।

পেমেন্ট না হলে

মেয়াদ শেষে পেমেন্ট না হলে স্টোর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়; অতিরিক্ত সময় দেওয়া হয় না। আপনি মুছে ফেলতে বলার আগ পর্যন্ত ডেটা রাখা হয় এবং অনুরোধে এক্সপোর্ট দেওয়া হয়।

বাতিল ও রিফান্ড

যেকোনো সময় পরবর্তী নবায়ন বন্ধ করতে পারেন। নিজের সিদ্ধান্তে চলতি অগ্রিম মেয়াদ বাতিল করলে রিফান্ড দেওয়া হয় না। প্রযোজ্য আইনগত অধিকার অক্ষুণ্ণ থাকে।

কোনো বিশেষ পরিস্থিতিতে সমস্যা মনে হলে সাপোর্টে জানান; ঘটনাটি আলাদাভাবে দেখা হবে।

যোগাযোগ

যোগাযোগের মাধ্যম: WhatsApp ও সাপোর্ট ইমেইল (পেজের নিচে ফুটারে দেওয়া আছে)। সাপোর্টের সময় শনিবার–বৃহস্পতিবার, সকাল 10টা–সন্ধ্যা 6টা (বাংলাদেশ সময়)। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেওয়ার প্রতিশ্রুতি নেই।

প্রশ্ন থাকলে সরাসরি কথা বলুন।WhatsApp-এ কথা বলুন