সাহায্য ও গাইড

স্টোর চালুর আগে ও পরে যা যা নিজে করতে হয়, ধাপে ধাপে। আটকে গেলেWhatsApp-এ জিজ্ঞাসা করুন।

সাধারণ জিজ্ঞাসা

ফ্রি মাস কখন শুরু হয়?

আপনার ডোমেইনে স্টোর ও অ্যাডমিন লাইভ করে অ্যাক্সেস হাতে দেওয়ার দিন থেকে 30 দিন। শুরু করতে কোনো পেমেন্ট নেই, সেটআপ ফি নেই। পণ্য বা ইন্টিগ্রেশন যোগ করতে দেরি হলেও শুরুর তারিখ বদলায় না।

ডোমেইন কোথা থেকে কিনব?

যেকোনো নির্ভরযোগ্য ডোমেইন প্রদানকারী থেকে। ডোমেইন আপনার নামে থাকে, আর কেনার খরচ আপনি সরাসরি তাদের দেন। কেনার আগে WhatsApp-এ জানিয়ে নিলে সাহায্য পাবেন।

পণ্য কি আপনারা যোগ করে দেবেন?

না। পণ্য, ছবি, দাম ও স্টক আপনি নিজে অ্যাডমিনে যোগ করবেন। ধাপে ধাপে গাইড আছে, আর আটকে গেলে WhatsApp-এ জিজ্ঞাসা করতে পারেন।

Purchase ইভেন্ট দেখা যাচ্ছে না কেন?

Purchase যায় অর্ডার ডেলিভারি হওয়ার পরে, অর্ডারের সময় নয়। তাই অর্ডার দেওয়ার পরপরই দেখা যায় না, কিছু দিন দেরিতে আসে। অর্ডারের সময় যায় OrderPlaced। দুটোই না এলে Meta গাইডের ধাপ 7 থেকে 11 মিলিয়ে নিন। অ্যাডমিনে লগইন করা ডিভাইস থেকে দেওয়া অর্ডারও Meta-তে যায় না।

টোকেন বা পাসওয়ার্ড কি WhatsApp-এ পাঠাতে হবে?

না। CAPI টোকেন, Steadfast-এর Key ও পাসওয়ার্ড শুধু নিজের স্টোর অ্যাডমিনে বসাবেন। কোনো চ্যাট, ইমেইল বা এই ওয়েবসাইটে পাঠাবেন না; kazilab-ও এসব চাইবে না। আটকে গেলে স্ক্রিনশট পাঠাতে পারেন, তবে টোকেন বা পাসওয়ার্ড যেন ছবিতে দেখা না যায়।

ডেটা এক্সপোর্ট করতে বা মুছে ফেলতে চাই

অ্যাডমিনের Settings থেকে আমার ডেটা ডাউনলোড চেপে সব অর্ডার (orders.csv) ও ক্রেতার তালিকা (customers.csv) একটি zip ফাইলে নামাতে পারেন। মুছে ফেলতে চাইলে সাপোর্টে জানান; আপনি না বলা পর্যন্ত স্টোরের ডেটা রাখা হয়।