অর্ডার মানে টাকা না। Purchase যাবে ডেলিভারির পর।
অর্ডারের সময় Meta-তে যায় OrderPlaced। কুরিয়ার “delivered” জানালে যায় Purchase, একবারই, আদায় হওয়া অঙ্ক বা অর্ডারের মোট দামে। ফেরত আসা পার্সেল কখনো Purchase হয় না।
যেভাবে কাজ করে
অর্ডার জমা হলে OrderPlaced
ক্রেতা চেকআউটে অর্ডার করলে ব্রাউজার ও সার্ভার দুই পথেই OrderPlaced নামের কাস্টম ইভেন্ট যায়। এটি “অর্ডার এসেছে”, “বিক্রি হয়েছে” নয়।
- OrderPlaced
- অর্ডারের সময়
- Purchase
- এখনো যায়নি
কুরিয়ার জানায় delivered
Steadfast-এর ওয়েবহুক নিজে থেকে স্ট্যাটাস পাঠায়। না এলে অ্যাডমিনের “রিফ্রেশ” চাপলে Steadfast থেকে স্ট্যাটাস আনা হয়। সব পথ একই জায়গা দিয়ে অর্ডারের অবস্থা বদলায়।
- অপেক্ষমাণ
- নিশ্চিত
- ডেলিভারিতে
- পৌঁছে গেছেPurchase এখন
Purchase যায়, একবারই
অর্ডার delivered হলে Conversions API দিয়ে Purchase যায়। একই অর্ডারের জন্য দ্বিতীয়বার যায় না। কুরিয়ার ফেরত জানালে Purchase আসে না, অর্ডারটি ফেরত হিসেবে নথিভুক্ত হয়।
| ইভেন্ট | সংখ্যা |
|---|---|
| OrderPlaced | 100 |
| Purchase (delivered) | 68 |
| ফারাক = ফেরত ও বাতিল | 32 |
যা লাগবে
- আপনার নিজের Pixel ও Conversions API টোকেন, স্টোর অ্যাডমিনের ইন্টিগ্রেশন পাতায় বসানো। টোকেন শুধু সেখানেই দেবেন, WhatsApp বা চ্যাটে পাঠাবেন না।
- নিজের Steadfast অ্যাকাউন্ট যুক্ত থাকা, যাতে delivered স্ট্যাটাস আসে।
- অর্ডার কুরিয়ারে পাঠানো ও স্ট্যাটাস হালনাগাদ থাকা।
সীমাবদ্ধতা
- Meta কীভাবে শিখবে বা বিজ্ঞাপনের ফল কেমন হবে, তার কোনো নিশ্চয়তা নেই।
- Purchase বসে ডেলিভারির দিনে, অর্ডারের দিনে নয়। তাই গতকালের হিসাব OrderPlaced দিয়ে, গত সপ্তাহের হিসাব Purchase দিয়ে দেখুন; ডেলিভারি 1–8 দিন পিছিয়ে রিপোর্ট হয়।
- কুরিয়ারের স্ট্যাটাস দেরিতে এলে ইভেন্টও দেরিতে যায়।
এই সুবিধা নিয়ে জিজ্ঞাসা
Events Manager-এ আজকের অর্ডারের Purchase দেখছি না, কেন?
Purchase শুধু delivered হওয়ার পর যায়। আজকের অর্ডার দেখতে OrderPlaced ইভেন্ট বা Custom Conversion দেখুন।
আমার Pixel আগে অর্ডারের সময় Purchase পাঠাত। এখন কী বদলাবে?
এখন থেকে অর্ডারের সময় যাবে OrderPlaced আর Purchase যাবে ডেলিভারির পর। বিজ্ঞাপনের হিসাব কোন ইভেন্টে মাপবেন, সেটি আপনি ঠিক করবেন। ফলাফল কেমন হবে তা নিশ্চিত বলা যায় না।
নিজের Pixel কীভাবে যাচাই করব?
Events Manager-এ দেখুন Purchase কখন ফায়ার হয়। অর্ডারের সময় হলে OrderPlaced নামে একটি Custom Conversion বানান, আর মাস শেষে Purchase আর ডেলিভারড সংখ্যা মিলিয়ে দেখুন। ফারাকটাই ভুল শেখা।
প্রথম মাস ফ্রিতে নিজে দেখে নিন
শুরুতে কোনো পেমেন্ট নেই · সেটআপ ফি নেই · শনিবার–বৃহস্পতিবার, সকাল 10টা–সন্ধ্যা 6টা (বাংলাদেশ সময়)