বিক্রির অঙ্ক নয়, খরচ বাদ দিয়ে আসল লাভ দেখুন।

ডিসিশন বোর্ডে ডেলিভারড অর্ডার থেকে প্রকৃত আয়, পণ্যের ক্রয়মূল্য, ডেলিভারি, ফেরত ও বিজ্ঞাপনের খরচ বাদ দিয়ে নিট লাভ, ব্লেন্ডেড ROAS ও স্টকের মূল্য দেখা যায়। সঙ্গে নিয়ম-ভিত্তিক সতর্কতা।

ফ্রি মাস শুরু করুনপ্রথম মাস 0৳ · তারপর মাসে 1,000৳

যেভাবে কাজ করে

1

খরচগুলো বসান

ক্রয় ব্যাচ, বিজ্ঞাপন খরচ, অন্যান্য খরচ এবং ডেলিভারির রেট আলাদা আলাদা পাতায় রাখা যায়। বিজ্ঞাপন খরচ Meta থেকে সিঙ্কও করা যায়।

খরচের তথ্যউদাহরণ · কাল্পনিক
  • ক্রয় ব্যাচ
  • অ্যাড খরচ
  • অন্যান্য খরচ
  • রেট ও থ্রেশহোল্ড
  • দাম ক্যালকুলেটর
2

আয় আসে শুধু ডেলিভারড অর্ডার থেকে

বাতিল ও ফেরত অর্ডার প্রকৃত আয়ে ধরা হয় না। মোট বিক্রি (GMV) আর প্রকৃত আয় আলাদা করে লেবেল করা থাকে।

শেষ 30 দিনউদাহরণ · কাল্পনিক
মোট বিক্রি (GMV)
40,200৳
বাতিল ও ফেরত
−11,700৳
প্রকৃত আয়
28,500৳
3

বোর্ডে নিট লাভ ও সতর্কতা

নিট লাভ, ব্লেন্ডেড ROAS ও স্টকের মূল্য এক নজরে। বিজ্ঞাপন খরচ হালনাগাদ না থাকলে বোর্ড সতর্ক করে, পুরোনো সংখ্যাকে সত্যি বলে দেখায় না।

এক অর্ডারের হিসাবউদাহরণ · কাল্পনিক
বিক্রি (ডেলিভারড)
1,450
পণ্যের ক্রয়মূল্য
−520
ডেলিভারি চার্জ
−120
বিজ্ঞাপন (ভাগ)
−210
ফেরতের খরচ (ভাগ)
−60
লাভ
540৳

যা লাগবে

  • পণ্যের ক্রয়মূল্য ও অন্যান্য খরচ নিজে বসানো।
  • কুরিয়ারের সঠিক ডেলিভারি ও ফেরত স্ট্যাটাস, যাতে আয় ও ফেরতের হিসাব মেলে।
  • বিজ্ঞাপন খরচ হালনাগাদ রাখা, হাতে বসিয়ে বা Meta সিঙ্ক চালিয়ে।

সীমাবদ্ধতা

  • হিসাব ততটাই ঠিক, যতটা হালনাগাদ আপনার খরচের তথ্য। অসম্পূর্ণ তথ্যে হিসাবও অসম্পূর্ণ হবে।
  • এটি হিসাবের সহায়ক, ভবিষ্যৎ লাভের নিশ্চয়তা নয়।
  • সতর্কতার নিয়মগুলো আরামের অভিজ্ঞতা থেকে লেখা। নিজের ব্যবসার জন্য সীমাগুলো “রেট ও থ্রেশহোল্ড” পাতায় দেখে নিন।

এই সুবিধা নিয়ে জিজ্ঞাসা

ফেরত অর্ডারের খরচ কি হিসাবে আসে?

ফেরত ও বাতিল অর্ডার প্রকৃত আয় থেকে বাদ যায়। ফেরতের কুরিয়ার খরচ আপনার বসানো তথ্য অনুযায়ী লাভে ধরা হয়।

বোর্ড কি আমার বিজ্ঞাপন নিজে বন্ধ করে দেয়?

না। বোর্ড শুধু সতর্ক করে ও পরামর্শ দেয়। বিজ্ঞাপনের সিদ্ধান্ত আপনার।

Meta বিজ্ঞাপন খরচ নিজে থেকে আসে?

Meta যুক্ত করলে সিঙ্ক করা যায়। সিঙ্ক না থাকলে বা পুরোনো হলে বোর্ড সতর্কতা দেখায়। হাতেও খরচ বসানো যায়।

প্রথম মাস ফ্রিতে নিজে দেখে নিন

শুরুতে কোনো পেমেন্ট নেই · সেটআপ ফি নেই · শনিবার–বৃহস্পতিবার, সকাল 10টা–সন্ধ্যা 6টা (বাংলাদেশ সময়)

WhatsApp খুলুন