আপনার স্টোরের জন্য Meta সেটআপ
পেজ, Ad Account, Pixel ও CAPI — ধাপে ধাপে। শেষে দেখবেন অর্ডারে OrderPlaced আর ডেলিভারিতে Purchase ঠিকমতো যাচ্ছে কি না।
12টি ধাপ · মেনুর নাম সেপ্টেম্বর 2026-এর বাস্তব সেটআপ থেকে নেওয়া; Meta মাঝে মাঝে মেনু বদলায়।
টোকেন শুধু নিজের স্টোর অ্যাডমিনের সেটিংসে বসাবেন। WhatsApp, Messenger বা ইমেইলে কখনো পাঠাবেন না — kazilab-ও কখনো চাইবে না।
ধাপ 1: যা লাগবে
শুরুর আগে এগুলো হাতের কাছে রাখুন। কোনোটা না থাকলে নিচের ধাপে সেটা বানানোর নিয়ম আছে।
- আপনার ডোমেইনে চালু স্টোর
- নিজের Meta (Facebook) অ্যাকাউন্ট ও একটি Meta Business Portfolio
- এই স্টোরের জন্য একটি Facebook পেজ
- স্টোর অ্যাডমিনে লগইন (হ্যান্ডওভারের সময় পাওয়া)
- Ad Account-এর বিলিংয়ের জন্য একটি পেমেন্ট পদ্ধতি
প্রতিটি স্টোরের জন্য আলাদা Page, Ad Account, Pixel, টোকেন ও ডোমেইন। এক ব্যবসার কোনোটাই অন্য ব্যবসার স্টোরে ব্যবহার করবেন না — দুই ব্যবসার ক্রেতার তথ্য মিশে যায় আর রিপোর্ট অর্থহীন হয়ে পড়ে।
অ্যাকাউন্ট অনুমোদন, বিলিং ও বিজ্ঞাপন নীতির সিদ্ধান্ত Meta নেয়। এই গাইড আপনার স্টোরের দিকটা সাজাতে সাহায্য করে; Meta কী অনুমোদন করবে বা বিজ্ঞাপনে কী ফল আসবে, তার নিশ্চয়তা নেই।
ধাপ 2: Facebook পেজ যোগ করুন
Business Settings → Accounts → Pages → Addআপনার স্টোরের পেজটি Business Portfolio-তে যোগ করুন। সঠিক মালিক বা অ্যাডমিনের অ্যাক্সেস আছে কি না দেখে নিন।
Ad Account-এর Connected assets ট্যাবে পেজ না দেখালে চিন্তার কিছু নেই। আসল যাচাই হলো Ads Manager-এ Ad → Identity-তে পেজটি বেছে নেওয়া যায় কি না। সেটা শেষের চেকলিস্টে আছে।
ধাপ 3: আলাদা Ad Account বানান
Business Settings → Accounts → Ad accounts → Add / Create- নিজের ব্যবসার জন্য My business বেছে নিন।
- নাম দিন, যেমন
YourShop Ad। - Currency (BDT বা USD) ও Timezone ভেবে বেছে নিন। এই দুটি পরে বদলানো কঠিন, তাই এগোনোর আগে আবার মিলিয়ে নিন।
- তৈরি হলে Ad Account ID কপি করে নিজের কাছে রাখুন। এটি পরিচয়ের নম্বর, গোপন নয়।
ধাপ 4: পেমেন্ট পদ্ধতি যোগ করুন
Ads Manager খুলে ওপরে সঠিক Ad Account বেছে নিন, তারপর:
Billing & payments → Payment settingsসেখানে পেমেন্ট পদ্ধতি যোগ করুন। কার্ড বা বিলিং গ্রহণ হবে কি না, সেটা Meta ঠিক করে; সমস্যা হলে Meta-র সাহায্য অংশে জানাতে হবে।
ধাপ 5: আলাদা Pixel বানান
Events Manager খুলে এই স্টোরের জন্য নতুন একটি Pixel (Dataset) বানান। Meta-র বাটনের নাম মাঝে মাঝে বদলায়; Pixel বা Dataset তৈরির অপশনটি খুঁজে নিন।
- নাম দিন, যেমন
YourShop Pixel। - তৈরি হলে Pixel ID দেখা যাবে। এটি শুধু একটি সংখ্যা, গোপন নয়। পরের ধাপে অ্যাডমিনে বসাবেন।
অন্য কারও বা আগের ব্যবসার Pixel ID কখনো বসাবেন না।
ধাপ 6: Pixel ID অ্যাডমিনে বসান
Settings → ফেসবুক পিক্সেল আইডি- অ্যাডমিনের বাঁ দিকের মেনু থেকে Settings খুলুন।
- ফেসবুক পিক্সেল আইডি ঘরে আপনার Pixel ID বসান।
- সংরক্ষণ করুন চাপুন।
যে ব্রাউজারে আপনি অ্যাডমিনে লগইন করেছেন, সেটি স্টাফ ডিভাইস হিসেবে চিহ্নিত হয়, আর সেখান থেকে Meta-তে কিছু যায় না। তাই পরীক্ষা করবেন ইনকগনিটো উইন্ডোতে বা এমন ডিভাইসে, যেখানে কখনো অ্যাডমিনে ঢোকেননি।
ধাপ 7: ব্রাউজারে PageView যাচাই
Events Manager → Dataset → Test events- Test events পেজ খুলে রাখুন।
- অন্য একটি ইনকগনিটো উইন্ডোতে আপনার স্টোরের ঠিকানা খুলুন, বা রিফ্রেশ করুন।
- Test events-এ ইভেন্ট এসেছে কি না দেখুন।
- PageView
- Received from: Browser
- Status: Processed (বা Deduplicated)
ইভেন্ট না এলে এগুলো দেখুন:
- অ্যাডমিনে লগইন করা ব্রাউজারে না খুলে ইনকগনিটো উইন্ডোতে খুলেছেন কি না।
- Pixel ID ঠিকমতো সংরক্ষণ হয়েছে কি না।
- ব্রাউজারের অ্যাড-ব্লকার বন্ধ আছে কি না।
ধাপ 8: CAPI টোকেন তৈরি করুন
Events Manager → Dataset → Settings- Set up direct integration বেছে নিন।
- Set up with Dataset Quality API অপশন থাকলে সেটি চালু রাখুন।
- অ্যাক্সেস টোকেন তৈরি করুন (Generate access token)।
- টোকেনটি কপি করে সঙ্গে সঙ্গে পরের ধাপে অ্যাডমিনে বসান।
টোকেন শুধু নিজের স্টোর অ্যাডমিনের সেটিংসে বসাবেন। WhatsApp, Messenger বা ইমেইলে কখনো পাঠাবেন না — kazilab-ও কখনো চাইবে না।
- WhatsApp, Messenger, ইমেইল বা অন্য কোনো চ্যাটে পাঠাবেন না।
- টোকেন দেখা যায় এমন স্ক্রিনশট বা ছবি শেয়ার করবেন না।
- কোনো ফর্মে বা kazilab.com-এ লিখবেন না। এই ওয়েবসাইট টোকেন নেয় না।
ধাপ 9: নিরাপদে সংরক্ষণ ও যাচাই
Settings → ইন্টিগ্রেশন → Meta (Facebook)- Conversions API access token ঘরে টোকেনটি পেস্ট করে সংরক্ষণ করুন চাপুন।
- এরপর CAPI যাচাই চাপুন।
- Meta-র Test events-এ গিয়ে দেখুন Server ইভেন্ট এসেছে কি না।
Meta event accepted
Pixel ID (ধাপ 6) আর টোকেন, দুটো মিলেই CAPI কাজ করে। ভুল টোকেন এখানেই ধরা পড়ে, প্রথম অর্ডারে নয়।
এই ঘরেই টোকেন বসবে, আর কোথাও নয়। WhatsApp, Messenger বা ইমেইলে পাঠাবেন না; kazilab-ও কখনো চাইবে না।
ধাপ 10: ব্রাউজার ও সার্ভারের মিল
একই ঘটনার খবর ব্রাউজার আর সার্ভার, দুই পথে Meta-কে দেওয়া হয়। দুটোর event_id এক হলে Meta সেগুলোকে একটি ইভেন্ট গণ্য করে, দুবার নয়।
- Test events খোলা রেখে ইনকগনিটো উইন্ডোতে স্টোরটি একবার খুলুন।
- একই ইভেন্টের দুটি সারি খুঁজুন: একটি Browser থেকে, একটি Server থেকে।
- PageView → Browser
- PageView → Server
- Status → Deduplicated
অর্ডারের ইভেন্টে অর্ডার নম্বরই event_id; ব্রাউজার ও সার্ভার একই নম্বর পাঠায়।
- শুধু Browser বা শুধু Server দেখালে ধাপ 6 থেকে 9 আবার মিলিয়ে নিন।
ধাপ 11: ক্রয়যাত্রা পরীক্ষা
স্টোরে কার্ট নেই, তাই AddToCart নেই। এটা ঠিক আছে। ইভেন্ট আসবে এই ক্রমে:
- PageView
- কেউ স্টোরের পেজ খুললে
- ViewContent
- পণ্যের পেজ দেখলে
- InitiateCheckout
- চেকআউট শুরু করলে
- OrderPlaced
- অর্ডার জমা দিলে
- Purchase
- অর্ডার ডেলিভারি হলে, তার পরে
- ইনকগনিটো উইন্ডোতে স্টোর খুলে একটি পণ্য দেখুন, তারপর অর্ডার ফর্মে নিজের নাম ও নম্বর দিয়ে একটি অর্ডার দিন।
- Test events-এ
ViewContent,InitiateCheckoutওOrderPlacedএসেছে কি না দেখুন। - যেখানে প্রযোজ্য, এই তথ্যগুলো আছে কি না দেখুন:
value,currency,content_ids,content_type,contents,order_id,num_items,event_id।
ইনকগনিটো উইন্ডো থেকে দেওয়া অর্ডার আসল ওয়েবসাইট অর্ডার, তাই OrderPlaced Meta-তে যাবে। পরীক্ষা শেষে অ্যাডমিনে অর্ডারটি খুলে অর্ডার বাতিল করুন চাপুন। অ্যাডমিনে লগইন করা ডিভাইস থেকে ‘টেস্ট’ উৎসে দেওয়া অর্ডার Meta-তে যায় না, তাই এই পরীক্ষায় সেটা কাজে আসবে না।
ধাপ 12: OrderPlaced বনাম Purchase
- OrderPlaced
- ক্রেতা অর্ডার জমা দিয়েছেন। অর্ডারের সময়ই যায়।
- Purchase
- অর্ডার সত্যিই ডেলিভারি হয়েছে। কুরিয়ার ডেলিভারড জানানোর পর, একবারই যায়।
আলাদা কেন? COD-তে অর্ডার জমা দেওয়া মানে টাকা পাওয়া নয়। চেকআউটেই Purchase পাঠালে বাতিল বা ফেরত অর্ডারও বিক্রি হিসেবে গোনা হয়। তাই kazilab অর্ডারের সময় OrderPlaced আর ডেলিভারির পর Purchase পাঠায়। আপনাকে আলাদা কিছু বসাতে হয় না।
Purchase ডেলিভারির পরে যায় বলে Meta-তে কিছু দিন দেরিতে দেখা যায়। বিজ্ঞাপনের ফল কেমন হবে, তার নিশ্চয়তা নেই; এই গাইড শুধু ইভেন্টগুলো ঠিক পথে যাচ্ছে কি না যাচাই করে।
শেষ চেকলিস্ট
বিজ্ঞাপন তৈরির আগে সবগুলোতে টিক পড়েছে কি না দেখুন। Ad → Identity দেখতে Ads Manager-এ একটি খসড়া Sales ক্যাম্পেইন খুলুন; খসড়াটি প্রকাশ করবেন না।
এই ব্রাউজারে সংরক্ষণ বন্ধ আছে, তাই পেজ ছাড়লে টিক মুছে যাবে।
প্রস্তুত হলে বিজ্ঞাপন তৈরি করুন। প্রথমে খসড়া বা বিরতি (paused) অবস্থায় রাখুন, তারপর বাজেট, টার্গেটিং, ক্রিয়েটিভ, ল্যান্ডিং পেজ, কনভার্সন ইভেন্ট, Pixel ও Page Identity দেখে নিয়ে চালু করুন।
Custom Conversion, ডোমেইন ভেরিফিকেশন, Instagram সংযোগ ও Ads খরচ সিঙ্ক এখানে ধাপে ধাপে দেওয়া নেই। দরকার হলে WhatsApp-এ জিজ্ঞাসা করুন।